১৫ জুন, ২০২৩ ১০:০৬ এএম

থ্যালাসেমিয়া প্রতিরোধে রক্ত পরীক্ষার বিকল্প নেই

থ্যালাসেমিয়া প্রতিরোধে রক্ত পরীক্ষার বিকল্প নেই
তারা বলেন, এ রোগ প্রতিরোধে বিয়ে রেজিস্ট্রেশনের সময় রক্ত পরীক্ষার সনদ বাধ্যতামূলক করতে পারলে দেশকে থ্যালাসেমিয়ামুক্ত করা সম্ভব।

মেডিভয়েস রিপোর্ট: থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে রক্ত পরীক্ষার কোনো বিকল্প নেই। পরীক্ষার মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক নির্ণয় ও তালিকাকরণ জরুরি বলে জানিয়েছেন চিকিৎসক ও সমাজকর্মীরা।

বুধবার (১৫ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে দেশে প্রথমবারের মতো রক্তদাতা-রক্তগ্রহীতা মিলনমেলায় তারা এ কথা বলেন।

মিলনমেলায় বক্তারা বলেন, থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়তে বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। থ্যালাসেমিয়া রোধে বাহক-বাহক বিয়ে বন্ধের ওপর গুরুত্বারোপ করেন তারা।

তারা বলেন, এ রোগ প্রতিরোধে বিয়ে রেজিস্ট্রেশনের সময় রক্ত পরীক্ষার সনদ বাধ্যতামূলক করতে পারলে দেশকে থ্যালাসেমিয়ামুক্ত করা সম্ভব। এক্ষেত্রে ৮০ থেকে ৯০ ভাগ সফলতা আসবে বলে মনে করেন বক্তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, রক্তদাতারা অধিকাংশ ক্ষেত্রেই কাকে রক্ত দিচ্ছেন, তা জানেন না। এমনকি তার রক্ত কোন মানুষটির শরীরে বহন হবে, তাও জানেন না। একইভাবে রোগীদের কাছেও অচেনা থেকে যান রক্তদাতারা। এ সময় তিনি থ্যালাসেমিয়া রোধে বিয়ের আগে রক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেন।

চার শতাধিক থ্যালাসেমিয়া রোগী ও স্বেচ্ছা রক্তদাতার এ ব্যতিক্রমী মিলনমেলায় রক্তগ্রহীতারা স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রক্তদাতারাও নিজেদের ভালো লাগার কথা ব্যক্ত করেন। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক