৩ দিন অনুপস্থিত থাকলে কোর্স আউটের শোকজ: বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোস্টগ্রাজুয়েট চিকিৎসকদের নিয়মতান্ত্রিকভাবে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, একজন চিকিৎসক তিন দিন অনুপস্থিত থাকলে তাকে কোর্স আউটের জন্য শোকজ করা হবে।
আজ মঙ্গলবার (১৩ জুন) তাঁর নিজ কার্যালয়ে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘যাই করুক না কেন, ওরা যেন নিয়মাফিক করে। একজন রেসিডেন্ট কালকে যদি অনুপস্থিত থাকে, পরশু সে কোর্স করতে পারবে কিনা, সেটাও যেন সে ভাবে। ... কোর্স আউট হয়ে যাওয়ার আশঙ্কা আছে। ডিগ্রিটা শেষ হয়ে যেতে পারে। কোর্স যেন একটু বাঁচিয়ে রাখে। আমার ভয় হয়, তিন দিন একজন চিকিৎসক অনুপস্থিত থাকলে শুধু বেতন কাটা না, কোর্স আউটটের জন্য তাকে শোকজ করা হবে।’
দাবি আদায়ের সহযোগিতা নেওয়ার আহ্বান জানিয়ে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘তাদের আজকের দিন চলে গেছে। তারা আন্দোলন করুক, নিয়ম মাফিক করুক। আমি সহযোগিতা করতে চাই, সহযোগিতা না নিলে তারা ভুল করবে বলে আমি মনে করি।’
পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা কর্মস্থলে অনুপস্থিত থাকলে চিকিৎসায় ব্যাঘাত ঘটবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো সমস্যা হবে না। তারা যার যার জায়গায় যাবে, আমার সহযোগিতা যদি চায়। তা না হলে ওরা যা ইচ্ছা করবে।’
নিজেকে ছাত্রবান্ধব উল্লেখ করে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘১০ হাজার টাকার ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করেছি। আমরাও লেখাপড়া করেছি, কিন্তু কোনো ভাতা পাইনি।’
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা