১৩ জুন, ২০২৩ ১২:৩৫ পিএম

বিএসএমএমইউ’র ভিসির কার্যালয় ঘেরাও আন্দোলনকারী চিকিৎসকদের

বিএসএমএমইউ’র ভিসির কার্যালয় ঘেরাও আন্দোলনকারী চিকিৎসকদের
ভিসি কার্যালয়ের সামনে আন্দোলনকারী চিকিৎসকরা।

মেডিভয়েস রিপোর্ট: মাসিক ভাতা ৫০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলরের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন বেসরকারি পোস্টগ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুর ১২টা থেকে তারা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

চিকিৎসকরা ভিসির জন্য কার্যালয়ের সামনে অপেক্ষা করছেন। তিনি প্রবেশ করলে তিন দফা দাবির স্মারকলিপি প্রদান করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে সকাল ১১টায় বিএসএমএমইউ ক্যাম্পাসে একই দাবিতে মানববন্ধন করেন মেডিকেলে উচ্চতর কোর্সে অধ্যয়নরত চিকিৎসকদের সংগঠন প্রাইভেট পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন।

মানববন্ধনে উপস্থিত চিকিৎসকরা জানিয়েছেন, কর্মসূচি শেষে বিএসএমএমইউর ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে যাবেন তারা। ভাতা বৃদ্ধির বিষয়টি ভিসির কাছে থেকে লিখিত নেওয়া ছাড়া তারা সেখান থেকে বের হবে না বলে ঘোষণা দেন।

চিকিৎসকদের তিন দফা দাবি হল- মাসিক ভাতা ৫০ হাজার টাকা, নিয়মিত ভাতা প্রদান করা ও সকল ট্রেইনি চিকিৎসকদের বকেয়া ভাতা দ্রুত সময়ে পরিশোধ করা।

তারা বলেন, ‘গত অর্থ বছরে বাজেটের ৬ হাজার ৫৫৮ কোটি টাকা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অথচ তাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে না এবং নিয়মিতও প্রদান করা হচ্ছে না। এটি স্বাস্থ্যখাতের জন্য লজ্জা বিষয়।’

তারা আরও বলেন, ‘নন-রেসিডেন্টদের বরাদ্দের টাকাও দেওয়া হয়নি, এটা প্রতারণা। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা এ বিষয়ে আশ্বস্ত করলেও বিএসএমইউ থেকে এখনও কিছু বলা হয়নি।’

‘আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। ঐক্য, ঐক্য চিকিৎসকদের ঐক্য- বিএসএমএমইউ ক্যাম্পাস জুড়ে এসব স্লোগানে মুখরিত রাখছেন উচ্চতর কোর্সে অধ্যয়নরত বেসরকারি চিকিৎসকরা।

নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিতে চিকিৎসকদের মৌলিক চাহিদা পূরণের দাবি জানিয়ে তারা বলেন, ‘আমরা যদি পড়াশোনা ছেড়ে মাঠে মাঠে দাবি আদায়ে ব্যস্ত থাকি, তাহলে রোগীরা বঞ্চিত হবেন। আমরা চাই, দেশের চিকিৎসা খাত আরও এগিয়ে যাক। আমাদের পিছিয়ে রেখে তা সম্ভব না।’

সবাই আশার বাণী শুনান মন্তব্য করে তারা বলেন, এ ক্ষেত্রে কেউ কার্যকরি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত