১০ জুন, ২০২৩ ০৮:১৫ পিএম
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০৭
তবে এ সময় কারো মৃত্যু হয়নি।
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৭ জন। তবে এ সময় কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৫১ জনের এবং শনাক্ত ২০ লাখ ৪০ হাজার ৩১৯ জন।
আজ শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা শনাক্তের হার ৫ দশমিক ৪১ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ৬২৭ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে এক হাজার ৯৭৪টি। অ্যান্টিজেন টেস্টসহ এক হাজার ৯৭৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
এই বিভাগের সর্বাধিক পঠিত