১০ জুন, ২০২৩ ০৬:৪২ পিএম

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৬ জন ডেঙ্গু রোগী। এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ জনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন ১৫৬ জন ডেঙ্গুরোগীর মধ্যে ১৪৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং অন্য আটজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশে মোট ৫৪৯ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪৭৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৭৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট তিন হাজার ২১ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় দুই হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে ৭৪৫ জন হয়েছেন। একই সময়ে দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী দুই হাজার ৪৫০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী এক হাজার ৭৮৫ জন এবং ঢাকার বাইরে ৬৬৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত