০৭ মে, ২০২৩ ১২:৪২ পিএম

ডেন্টালে ভর্তি শুরু ২৩ মে

ডেন্টালে ভর্তি শুরু ২৩ মে
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ বিডিএস বা ডেন্টাল ভর্তি আগামী ২৩ মে থেকে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। যা চলবে একই মাসের ২৮ তারিখ পর্যন্ত।

আজ শনিবার (৬ মে) সন্ধ্যায় অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালার শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা, পছন্দক্রম, কোটা অনুযায়ী ৫৪৫জন পরীক্ষার্থীদেরকে একটি সরকারি ডেন্টাল কলেজ ও আটটি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহ ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

অধিদপ্তর জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচিত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রামাণ প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যে কোন সময় তার ভর্তি বাতিলপূর্বখ আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। ভর্তি পরীক্ষার প্রকাশিত ফলের উপর বিধিসম্মত যে কোন পরিবর্তন কেন্দ্রীয় ভর্তি কমিটি সংরক্ষণ করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক