৩০ এপ্রিল, ২০২৩ ১২:৫৫ পিএম

সন্তান প্রসবের পর পেটে বেদনাদায়ক সুই নিয়ে ১১ বছর

সন্তান প্রসবের পর পেটে বেদনাদায়ক সুই নিয়ে ১১ বছর
কিন্তু যতবারই তিনি চিকিৎসকের কাছে গেছেন এই ১১ বছর ধরে শুধু ব্যথার জন্য প্যারাসিটামল দেওয়া হয়েছে।

মেডিভয়েস ডেস্ক: কলম্বিয়ার মারিয়া অ্যাডেরলিন্ডা ফরেরোর ২০১২ সালে চতুর্থ সন্তান জন্মের পরপরই পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। এ নিয়ে প্রায় এক যুগ পার করেছেন এই নারী।

কলম্বিয়ার এল রেটোর্নোর সান ইসিড্রো গ্রামে বাস করেন এই নারী। তার লাইগেশন হয়েছিল সান জোসে দেল গুয়াভিয়ারে শহরে।

জন্মনিয়ন্ত্রণের জন্য লাইগেশন অপারেশন করা হয়। নারীর জন্মনিয়ন্ত্রণের জন্য এটি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি।

অডিটিসেন্ট্রালের তথ্য মতে, লাইগেশনের কয়েক দিন পরই হাসপাতাল ছাড়েন এবং সন্তানদের যত্ন নিতে বাড়ি ফিরে আসেন মারিয়া অ্যাডেরলিন্ডা ফরেরোর। ঠিক এর কয়েকদিন পরই প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করেন মারিয়া অ্যাডেরলিন্ডা। কিন্তু যতবারই তিনি চিকিৎসকের কাছে গেছেন এই ১১ বছর ধরে শুধু ব্যথার জন্য প্যারাসিটামল দেওয়া হয়েছে তাকে।

চিকিৎসকের পরামর্শে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত তীব্র ব্যথানাশক ওষুধ খেতে হয়েছে তাকে। দিনের পর দিন এসব ওষুধে যখন কাজ হচ্ছিল না, শেষ পর্যন্ত এমআরআই এবং আল্ট্রাসাউন্ড করালে ব্যথার প্রকৃত কারণ বেরিয়ে আসে। দেখা যায়, তার পেটে একটি লম্বা সুতোয় সুই রয়েছে।

এই সুই কীভাবে অপসারণ করা যায়, সার্বিক বিষয়ে করণীয় নিয়ে আগামী ১২ মে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। শিগগিরই ১১ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বলে আশা করছেন তিনি। ২০১২ সালে অপারেশনের সময় চিকিৎসক বা ক্লিনিকের ভুল ছিল কিনা, এ বিষয়ে রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও