৩০ এপ্রিল, ২০২৩ ১১:১০ এএম

রামেবির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে নতুন ১০ সদস্য

রামেবির সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলে নতুন ১০ সদস্য
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবির) সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের নতুন সদস্য অনুমোদন দেওয়া হয়েছে। গত ১০ এপ্রিল রাষ্ট্রপতির আদেশে উপ-সচিব মোহাম্মদ রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দুই বছরে জন্য ১০ জনকে ওই দুই পদে অনুমোদন দেওয়া হয়।

এদের মধ্যে ৪ জন সিন্ডিকেট সদস্য ও ৬ জন একাডেমিক কাউন্সিলের সদস্য রয়েছেন। প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন ২০১৬ এর ২০(১)জ, ২০(১)ণ, ২০(১)চ ও ২২(১)জ ধারা মোতাবেক তাদের দুই বছরের জন্য এই পদে নিযুক্ত করা হলো।

নতুন সিন্ডিকেট সদস্যরা হলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, এভার কেয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ল্যাব কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. স ম মাহবুবুল আলম, ইসলামি ব্যাংক মেডিকলে কলেজ রাজশাহীর অধ্যক্ষ ও রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ।

নতুন একাডেমিক কাউন্সিল সদস্যরা হলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউর মেডিসিন অনুষদের সাবেক ডিন ডা. এবিএম আব্দুল্লাহ, অকুপেশনাল এন্ড এনভায়রমেন্টাল হেলথের অধ্যাপক ডা. এসকে আখতার আহমেদ, অধ্যক্ষ নীলফামারী, নওগাঁ, রংপুর ও রাজশাহী মেডিকেল কলেজ।

এদিকে নতুন সিন্ডিকেট সদস্য ও একাডেমিক কাউন্সিল সদস্য অনুমোদন দেওয়ায় রাষ্ট্রপতি ও রামেবির চ্যান্সেলরকে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। পাশপাশি নতুন সদস্যদের অভিনন্দন জানিয়েছেন তিনি।

এসএইচ/এমইউ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রামেবি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক