২৮ এপ্রিল, ২০২৩ ০৩:০৩ পিএম

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাষ্ট্রদূত ডা. ইমরান

যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন রাষ্ট্রদূত ডা. ইমরান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান।

মেডিভয়েস রিপোর্ট: জাপানে চারদিনের সরকারি সফর শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এম নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, টোকিওর স্থানীয় সময় শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওয়াশিংটনের ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন তিনি।

ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল পৌনে ৪টায় ডালাস বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. মুহাম্মদ ইমরান। বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ওয়াশিংটনের সফরকালীন আবাসস্থলে যাবেন প্রধানমন্ত্রী।

যুক্তরাষ্ট্র সফরকালে আগামী ১ মে বিশ্বব্যাংক সদরদপ্তরে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘রিফ্লেকশন অন ৫০ ইয়ার্স অব ওয়ার্ল্ড ব্যাংক-বাংলাদেশ পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন শেখ হাসিনা।

ওইদিনই তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট, ব্যবস্থাপনা পরিচালক ও ভাইস-প্রেসিডেন্টদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এছাড়া বিশ্বব্যাংকের বোর্ড সদস্যদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে।

ওই সফরে যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানসহ বেশ কিছু কর্মসূচিতে যোগ দেবেন।

আগামী বৃহস্পতিবার (৪ মে) লন্ডনের উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : যুক্তরাষ্ট্র
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক