প্রবীণ চিকিৎসক রিয়াজ উদ্দিনের বিদায়
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মৌলভীবাজার জেলা শাখার আজীবন সদস্য ডা. মো. রিয়াজ উদ্দিন আর নেই।
বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়েস হয়েছিল ৮২ বছর।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন বিএমএ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডা. সাব্বির হোসেন খান।
ডা. রিয়াজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বিএমএ মৌলভীবাজার জেলা শাখা।
ডা. সাব্বির হোসেন বলেন, ‘বিএমএ মৌলভীবাজার জেলা শাখায় একাধিকবার সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. রিয়াজ। তিনি কুলাউড়াবাসীর কাছে একজন স্বনামধন্য চিকিৎসক হিসেবে পরিচিত। গত কয়েক মাস ধরে ব্লাড ক্যান্সারে ভুগছিলেন এলাকাবাসীর প্রিয় এ চিকিৎসক।’
এএইচ
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬