২৭ এপ্রিল, ২০২৩ ০৩:১৩ পিএম

আইইউবির প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষামন্ত্রী মজিদ খান আর নেই

আইইউবির প্রতিষ্ঠাতা সাবেক শিক্ষামন্ত্রী মজিদ খান আর নেই
ড. আব্দুল মজিদ খান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক শিক্ষামন্ত্রী ড. আব্দুল মজিদ খান মারা গেছেন।

বুধবার (২৬ এপ্রিল) ঢাকার একটি হাসপাতালে মারা যান সাবেক এ শিক্ষামন্ত্রী। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। আইইউবি এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় আইইউবি ক্যাম্পাসে তার প্রথম জানাজা এবং শুক্রবার জুমার নামাজের পর বারিধারা জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

আব্দুল মজিদ খান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ সরকারের শিক্ষা উপদেষ্টা ও শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৮২ সালে তিনি একটি নতুন শিক্ষানীতির প্রস্তাব করেন। সেখানে প্রথম শ্রেণি থেকেই আরবি ও দ্বিতীয় শ্রেণি থেকে ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক করা হয়। উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি করা হয় মেধা অথবা পঞ্চাশ শতাংশ ব্যয়ভার বহনের ক্ষমতা।

ফ্রান্স, স্পেন ও মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিতে অবদানের জন্য ফ্রান্স সরকার মজিদ খানকে অফিসার দে ল’র্ড দেস পালমেস অ্যাকাডেমিক্সে খেতাবে ভূষিত করে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক