০১ এপ্রিল, ২০২৩ ০৩:৩০ পিএম
বিএসএমএমইউ'র নতুন রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান
তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান।
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান।
আজ শনিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত মজুমদার মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।
বিএসএমএমইউ ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমানকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন।
এএইচ
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা
দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক
বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’
এই বিভাগের সর্বাধিক পঠিত