০১ এপ্রিল, ২০২৩ ০১:১২ পিএম

বিএসএমএমইউতে ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদনের আহ্বান

বিএসএমএমইউতে ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদনের আহ্বান
শনিবার (১ এপ্রিল) আবেদন শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু বিভাগে ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ আবেদন ফরম পূরণের আহ্বান করা হয়েছে।

আজ শনিবার (১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপরেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান করা হয়।

এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউ’র শিশু রিউম্যাটোলজি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই-২০২৩ সেশনে এক বছর মেয়াদি ‘এডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রামে’ নিম্নে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান করা যাচ্ছে।’

আবেদনের যোগ্যতা

প্রার্থীকে শিশু বিষয়ে এমডি/এফসিপিএস অথবা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
সরকারি বা বেসরকারি প্রার্থীগণ আবেদ করতে পারবেন।

শর্তাবলী

নির্বাচিত প্রার্থীদেরকে সার্বক্ষণিক শিশু ডিভিশনের সাথে সংযুক্ত থাকতে হবে।
কোর্স ফি দশ হাজার টাকা।
কোর্স শুরুর সময় শিশু ডিভিশনের একাউন্টে caution money হিসেবে ১০ হাজার টাকা জমা দিতে হবে।

আবেদনের শুরু ও শেষ

আজ শনিবার (১ এপ্রিল) আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ৩০ এপ্রিল। 

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত