২৩ মার্চ, ২০২৩ ০৪:১৪ পিএম

দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া মায়ের মৃত্যু

দগ্ধ অবস্থায় সন্তান জন্ম দেওয়া মায়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অন্তঃসত্ত্বা কুলসুম বেগম সন্তান জন্ম দেওয়ার ১০ দিন পর রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে অবস্থায় মারা যান তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন।

তিনি বলেন, কুলসুমের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে গত ১৩ মার্চ শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের অপারেশন থিয়েটারে সিজারের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। বর্তমানে শিশুটিকে রাখা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এনআইসিইউতে নবজাতক বিভাগে।

এর আগে গত ১২ মার্চ রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় এমএস টাওয়ার নামের ১০ তলা ভবনের ষষ্ঠ তলায় বিকট শব্দে বিস্ফোরণে দগ্ধ হন কুলসুম আক্তার (২৫) ও তার ছেলে খালিদ (৩)। ওই রাতেই তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের আজানের কিছুক্ষণ পর এমএস টাওয়ারের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয় ও আগুন ধরে যায়। ফ্ল্যাটের অনেক আসবাবপত্র পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিস্ফোরণ
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক