শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়: ডা. সামন্ত লাল সেন
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন নামে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
ডা. সামন্ত লাল সেন বলেন, গতকালের দুর্ঘটনায় আহত হয়ে আমাদের এখানে ১১ জন রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে বার্ন না থাকায় একজনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বাকিদের মধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সাপোর্টে ও পাঁচজন এইচডিইউতে আছেন।
চিকিৎসাধীন ১০ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয় জানিয়ে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক বলেন, ‘যারা আছেন তাদের কেউই শঙ্কামুক্ত নয়। কারণ কারো শরীরের ৮০ ভাগ, কারো ৯০ ভাগ; কারো ৫০ ভাগ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাই কাউকেই শঙ্কামুক্ত বলতে পারব না।’
এএইচ
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৬
-
০৭ ডিসেম্বর, ২০২৩
-
২৪ সেপ্টেম্বর, ২০২৩
-
০১ সেপ্টেম্বর, ২০২৩
-
০১ মে, ২০২৩
-
২৩ মার্চ, ২০২৩
-
১৪ মার্চ, ২০২৩