যেকোন দুর্যোগ-দুর্ঘটনায় আহতদের স্বাস্থ্যসেবা দিতে প্রস্তুত বিএসএমএমইউ: ভিসি
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসা সেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
আজ বুধবার ( ৮ মার্চ) বিকাল ৪ টায় বিস্ফোরণে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেয়া শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এর আগে বিস্ফোরণে আহত ব্যক্তিদের চিকিৎসার খোঁজ খবর নিতে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। এসময় আহত রোগী, তাদের স্বজন ও দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমদে বলেন, সিদ্দিক বাজারে বিস্ফোরণে আহতদের চিকিৎসা সেবা দিতে প্রস্তুত রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুধু এ ঘটনা নয়, দেশের যে কোন দুর্যোগ, দুর্ঘটনায় আহত মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য আমরা প্রস্তুত রয়েছি। তবে দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য সবাইকে যার যার জায়গা থেকে সচেতন হতে হবে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫