এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল রোববার: স্বাস্থ্য শিক্ষা এডিজি
মেডিভয়েস রিপোর্ট: ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আগামী রোববার (১২ মার্চ) বিকেলে প্রকাশিত হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল। আজ শুক্রবার (১০ মার্চ) ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিকেলে মেডিভয়েসকে এমন তথ্য জানান তিনি।
স্বাস্থ্য শিক্ষার এডিজি বলেন, ‘রেজাল্ট তৈরির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এখনো ঢাকার বাইরের ওএমআর সিটগুলো আমাদের হাতে আসেনি। যেগুলো এসেছে, সেগুলো নিয়েই বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষ অপারেটররা কাজ শুরু করে দিয়েছে। আশাকরি আগামীকালের মধ্যেই রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে।’
তিনি বলেন, ‘আমরা রেজাল্ট চূড়ান্ত করার আগে একদিন সময় নিয়ে থাকি। আগামীকাল রেজাল্ট প্রস্তুত হয়ে গেলে আমরা রোববার বিকেলে বা সন্ধ্যায় প্রকাশ করতে পারবো। যদি কোন কারণে রোববার প্রকাশ করতে না পারি, তাহলে সোমবার সকালে প্রকাশ করবো।’
এর আগে শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। রাজধানীর ৫টিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রণের জন্য জোরালো কমিটি হয়েছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন। তারা প্রশ্ন তৈরি করেছে। এবং ডিজিটাল মাধ্যমে ট্র্যাকিং করে প্রশ্নপত্র প্রতিটি কেন্দ্রে পাঠানো হয়।’
মন্ত্রী বলেন, ‘করোনার স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা পরিচালনা করার চেষ্টা করা হয়েছে। যদিও এখন করোনা সেভাবে নেই। এখানে কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি, বিশৃঙ্খলা হয়নি।’
তিনি বলেন, ‘একটি দেশের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে দেশ এগোতে পারে না। আজ পরীক্ষায় বেশি অংশগ্রহণ বলে দেয় মেয়েরা এগিয়ে যাচ্ছে। পরীক্ষায়ও মেয়েরা বেশি পাশ করছে। আমাদের সরকারি হাসপাতালে চিকিৎসক নিয়োগেও মেয়েরাও সবচেয়ে বেশি ৬০ থেকে ৭০ নিয়োগপ্রাপ্ত হয়েছে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা এক লাখ ৩৯ হাজার ২১৭ জন। গতবছর যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। গত বছরের মতো এবছরও সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা রয়েছে ৪ হাজার ৩৫০টি। তবে বেসরকারি মেডিকেলে এবার আসন সংখ্যা বাড়ানো হয়েছে। গতবছর বেসরকারি মেডিকেলে আসন ছিল ৬ হাজার ৪৮৯টি, এবার তা বাড়িয়ে করা হয়েছে ৬ হাজার ৭৭২টি।
সরকারি মেডিকেলে ভর্তির জন্য আসন প্রতি লড়েছে ৩২ জন শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েন ১২ জন পরীক্ষার্থী। দেশে মোট সরকারি মেডিকেল কলেজে মেধা কোটায় তিন হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন।
এ ছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন। এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরদানের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়