এমবিবিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শকদের নানা নির্দেশনা
মেডিভয়েস রিপোর্ট: আগামী ১০ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের আসন নিশ্চিত করাসহ কেন্দ্র পরিদর্শক কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।
কর্মকর্তাদের জানানো হয়, পরীক্ষার ভেন্যুর গেট খুলবে সকাল আটটায়। পরীক্ষার্থীদের হলে বা সিটে বসা নিশ্চিত করতে হবে সকাল সাড়ে নয়টার মধ্যে। ভেন্যুর গেট বন্ধ হবে সাড়ে নয়টায়। ভেন্যুর গেট নয়টায় বন্ধ হলেও মানবিক বিবেচনায় ১০টার মধ্যে আসা পরীক্ষার্থীদের ঢুকতে দেওয়া যেতে পারে। সকাল ১০টার পর কোনো বিবেচনায়ই কোনো পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না।
প্রশ্নপত্রের ট্রাঙ্ক খুলবে সকাল সাড়ে নয়টায়। কেন্দ্র বা ভেন্যুর কন্ট্রোল রুম থেকে প্রশ্নপত্র হলে প্রেরিত হবে সকাল নয়টা ৪৫ মিনিটে। দূরেরর বা উপরের ফ্লোরের প্রশ্নপত্র আগে পাঠাতে হবে। ইনভিজিলেটরদের হলে পৌঁছাবেন সকাল আটটার মধ্যে।
পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও ভেন্যুর কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল, ইলেকট্রনিক্স, ব্লটুথ, এয়ারফোন ইত্যাদি সাথে আনা যাবে না। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হলে মোবাইল ফোন ব্যবহার করবেন না। মোবাইলে কোনো ছবি তুলবেন না। ট্রাঙ্কের ছবিও না। ভেন্যু-ইন-চার্জের হাতে অধিদপ্তর থেকে সরবরাহকৃত একটি মোবাইল থাকবে। তিনি ট্রাক খোলার ছবিসহ অন্যান্য তথ্য এ মোবাইলে অধিদপ্তরে আদান-প্রদান করবে পারবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সকাল আটটার মধ্যে কেন্দ্র বা ভেন্যুতে পৌঁছাবেন। পরীক্ষা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ট্রাঙ্ক নিয়ে রওয়ানা পর্যন্ত তিনি কেন্দ্র বা ভেন্যুতে অবস্থান করবেন। জেলা ভিত্তিক প্রশ্নপত্রের ট্রাঙ্ক জেলা ট্রেজারিতে সংরক্ষিত থাকবে।
কোনো অননুমোদিত ব্যক্তি কেন্দ্র, ভেন্যু বা হলে প্রবেশ করতে পারবেন না। কোনো অভিভাবক ভেন্যু বা হলে প্রবেশ করবেন না। দায়িত্বপ্রাপ্ত সবাই সংশ্লিষ্ট দায়িত্ব সংক্রান্ত চেস্ট-কার্ড উপযুক্ত স্থানে প্রদর্শন করবেন।
-
১৭ জুন, ২০২৫
-
০২ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
৩০ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২০ জানুয়ারী, ২০২৫
এমবিবিএস ভর্তি পরীক্ষা
রাত আটটার মধ্যে কোটায় সুযোগ পাওয়াদের বাদ দেওয়ার আল্টিমেটাম