এমবিবিএস শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ক্লাস হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শপথ গ্রহণের মধ্য দিয়ে চিকিৎসা শিক্ষার আঙিনায় পদার্পণ করলেন নবীন শিক্ষার্থীরা।
এর আগে গত ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি ফলাফল প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ বছর ভর্তি পরীক্ষায় মোট এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। এর মধ্যে মোট ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হন।
পরে গত ১ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ১৭ জুন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর ওই বিজ্ঞপ্তিতে সই করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে।’
এতে মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এনএআর/
-
০১ মার্চ, ২০২৪