১৭ জুন, ২০২৫ ০৩:১৮ পিএম

মিলন অডিটোরিয়াম শূন্য: নবাগত ঢামেক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বর্জন

মিলন অডিটোরিয়াম শূন্য: নবাগত ঢামেক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন বর্জন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) আবাসন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনের অভিযোগে নবাগত কে-৮২ ব্যাচের ওরিয়েন্টেশন বর্জন করেছেন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৭ জুন) ঢামেকের মিলন অডিটোরিয়ামে তাদের ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। তবে নানা অভিযোগে নবাগত শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি।

শিক্ষার্থীদের অভিযোগ, আবাসনের চরম সংকট, ঝুঁকিপূর্ণ ছাত্রাবাস ও ছাত্রীনিবাস এবং জরাজীর্ণ একাডেমিক ভবনের কারণে তারা অস্বস্তিতে রয়েছেন।

শিক্ষার্থীরা বলেন, নিরাপদ বাসস্থান ও শ্রেণিকক্ষ ছাড়া মেডিকেল শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

তারা আরও বলেন, একাধিকবার স্বাস্থ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ হিসেবে আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুপস্থিত থেকে তাদের দাবি তুলে ধরেছেন।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষক এবং স্টাফরা উপস্থিত ছিলেন।

এমইউ/এমআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল কলেজ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত