পুলিশের গুলিতে আহত ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মারা গেছেন
মেডিভয়েস রিপোর্ট: পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন। রোববার (২৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে দেশটির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
এর আগে দুপুরের দিকে রাজ্যটির ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের গান্ধী চকের কাছে নব কিশোরকে গুলি করেন গোপাল দাস নামের এক পুলিশ কর্মকর্তা। পরে স্থানীয় এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মারা যান মন্ত্রী।
অ্যাপোলো হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নব কিশোরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিও) রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।
অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা সহকারী সাব-ইন্সপেক্টর হিসেবে কর্মরত আছেন।
একজন প্রত্যক্ষদর্শী এনডিটিকে জানিয়েছেন, ‘রোববার পূর্ব নির্ধারিত একটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নব দাস। তিনি ঘটনাস্থলে এলে তাকে স্বাগত জানাতে ভিড় জমে যায়। আর এর মধ্যেই হঠাৎ গুলির শব্দ শোনা যায়। আমরা একজন পুলিশ সদস্যকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যেতে দেখেছি।’
-
২৮ জুলাই, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
১৯ মার্চ, ২০২৫
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৬ জানুয়ারী, ২০২৫
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
জরুরি জাতীয় ল্যাবরেটরি নীতিমালা
স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে উপেক্ষিত মেডিকেল ল্যাবরেটরি খাত
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল