শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে সোনিয়া গান্ধী
মেডিভয়েস রিপোর্ট: হঠাৎ অসুস্থ হয়ে ভারতের কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) তাকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে নিয়ে যান তার মেয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াংকা গান্ধী।
মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে তিনি শাসতন্ত্রের সংক্রমণে ভুগছেন। হাসপাতাল সূত্র জানিয়েছে, বর্তমানে ৭৬ বছর বয়সি সোনিয়ার অবস্থা স্থিতিশীল।
এর আগে গত বছরের ১২ জুন করোনার কারণে সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
প্রিয়াংকা গান্ধী জানিয়েছেন, সোনিয়া গান্ধী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনিয়া গান্ধীর হাসপাতালে ভর্তির খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। এ নিয়ে টুইটবার্তায় তিনি সোনিয়া গান্ধীর দ্রুত সুস্থতাও কামনা করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
-
০৮ জুলাই, ২০২৬
-
০৬ জুলাই, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬
-
০৮ মে, ২০২৬
-
১২ মার্চ, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ অগাস্ট, ২০২৫
-
২৩ অগাস্ট, ২০২৫
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ