১৮ ডিসেম্বর, ২০২২ ০৩:১৫ পিএম

যথাসময়ে অনুষ্ঠিত হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা

যথাসময়ে অনুষ্ঠিত হবে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল

মেডিভয়েস রিপোর্ট: যথাসময়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিসিপিএসের রেজিস্ট্রেশন ট্রেনিং মনিটরিং ডিপার্টমেন্টের (আরটিএমডি) অনারারি ডিরেক্টর অধ্যাপক ডা. আবুল বাশার মুহাম্মদ জামাল।

আজ রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে মেডিভয়েসের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অধ্যাপক ডা. জামাল বলেন, এফসিপিএস পার্ট-১ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার রুটিনের খসড়া তৈরি করা হয়েছে। পরবর্তী কাউন্সিল মিটিংয়ে অনুমোদন হওয়ার পর পরীক্ষার সময়সূচি প্রকাশিত হবে।

তিনি বলেন, আগের মতোই এফসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো পরিবর্তন আসবে না। আগামী ১ জানুয়ারি থেকে এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
নিনমাসের প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষজ্ঞরা

শিশুর জটিল রোগ নির্ণয়ে নিউক্লিয়ার মেডিসিন অত্যন্ত কার্যকর

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক