১৮ ডিসেম্বর, ২০২২ ০৪:২৩ পিএম

একদিনে আরও ১৪৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে আরও ১৪৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৬৭৬ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭১ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৫ জন। এর মধ্যে ঢাকায় ৬৬ জন ও ঢাকার বাইরে ৭৯ জন চিকিৎসাধীন আছেন।

আজ রোববার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৬৭৬ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ৩৩৪ জন ও ঢাকার বাইরে ৩০২ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬১ হাজার ৪০৮ জন রোগী। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৬৮৮ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৭২০ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬০ হাজার ৪৬১ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ১৪৭ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৩১৪ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক