১১ ডিসেম্বর, ২০২২ ০৩:৩৩ পিএম

ডেঙ্গুতে আরও ২২০ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আরও ২২০ জন হাসপাতালে ভর্তি
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১০৬০ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৬৬ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২২০ জন। এর মধ্যে ঢাকায় ১০৪ জন ও ঢাকার বাইরে ১১৬ জন চিকিৎসাধীন আছেন।

আজ রোববার (১১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ৬০ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ৫৯১ জন ও ঢাকার বাইরে ৪৬৯ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০ হাজার ২৯৮ জন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ১০৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ১৯৪ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ৩৪৯ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৬২৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু জ্বর
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক