১১ ডিসেম্বর, ২০২২ ০৩:০৪ পিএম

‘একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে’

‘একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে’
আবু রব সিদ্দিকী বলেন, যক্ষ্মা করোনা থেকেও ভয়াবহ। কারণ এটি আস্তে আস্তে মানুষের ক্ষতি করে।

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী জেলায় গত এক বছরে তিন হাজার ৬৪১ জন যক্ষ্মা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু রাজশাহী মহানগরীতেই শনাক্ত হয়েছে এক হাজার ৪৩৬ জন। আর অন্যান্য জেলায় শনাক্ত হয়েছে দুই হাজার ২০৫ জন যক্ষ্মা রোগী বলে জানিয়েছেন রাজশাহীর সিভিল সার্জন অফিসার জেলা মেডিকেল অফিসার আবু রব সিদ্দিকী।

আজ রোববার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর রাণী বাজারের একটি রেস্টুরেন্টে ‘বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচায় সবাই মিলে’ এ শিরোনামে এক মতবিনিময় সভায় এসব  বলেন তিনি। 

জেলা মেডিকেল অফিসার আবু রব সিদ্দিকী বলেন, যক্ষ্মা করোনা থেকেও ভয়াবহ। কারণ এটি আস্তে আস্তে মানুষের ক্ষতি করে। একজন যক্ষ্মা রোগী বছরে কমপক্ষে ১০ জন রোগী তৈরি করে।

বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) রাজশাহী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহানুল হক মুন সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী সিভিল সার্জনের প্রোগ্রাম অফিসার সাদিকুল নবী, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম। 

নাটাব একটি সেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবৎ যক্ষ্মারোপ নিয়ন্ত্রণে কাজ করে আসছে বলে জানা গেছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক