কুর্মিটোলা হাসপাতালে অবৈতনিক চিকিৎসকদের প্রশিক্ষণ আহ্বান
মেডিভয়েস রিপোর্ট: আট বিষয়ের উপর চিকিৎসকদের অবৈতনিক প্রশিক্ষণের জন্য আহ্বান করেছে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। সম্প্রতি প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ফজলুল কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা সেনানিবাস, ঢাকা বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) কর্তৃক নিম্নলিখিত ক্লিনিক্যাল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং এর জন্য সরকারি নীতিমালা অনুযায়ী অনারারী মেডিকেল অফিসার হিসেবে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদন ফরম www.kgh.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৫ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জমা প্রদান করা অনুরোধ করা হলো।
প্রশিক্ষণের বিষয়
১. মেডিসিন, ২. সার্জারী, ৩. গাইনি অ্যান্ড অবস, ৪. পেডিয়াট্রিক্স, ৫. অটোল্যারিঙ্গোলজি, ৬. অফথালমোলজি, ৭. অ্যানেসথেসিওলজি, ৮. ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরোলজি।
এ সংক্রান্ত বিস্তারিত তথ্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ওয়েবসাইটে (www.kgh.gov.bd) অথবা হাসপাতাল প্রশাসনিক অফিসে পাওয়া যাবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
০৭ ডিসেম্বর, ২০২২
-
০৫ ডিসেম্বর, ২০২১