০৭ ডিসেম্বর, ২০২২ ০৫:৪৯ পিএম

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ২৫৩

একদিনে ডেঙ্গুতে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ২৫৩
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ১৭১ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬০ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫৩ জন। এর মধ্যে ঢাকায় ১৩০ জন ও ঢাকার বাইরে ১২৩ জন চিকিৎসাধীন আছেন।

আজ বুধবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ১৭১ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৮৩ জন ও ঢাকার বাইরে ৪৮৮ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৬৫৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২১ হাজার ৭৯৫ জন।

এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকার ৩৬ হাজার ৮১১ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ২০৭ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক