২০ নভেম্বর, ২০২২ ০৭:০২ পিএম

বিএসএমএমইউ’র নতুন পরিচালক রেজাউর রহমান

বিএসএমএমইউ’র নতুন পরিচালক রেজাউর রহমান

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান।

আজ রোববার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) বর্ণিত কর্মকর্তাদ্বয়কে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগপূর্বক তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো।

বিএসএমএমইউয়ের পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. নজরুল ইসলাম খানকে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক