০৩ নভেম্বর, ২০২২ ০৩:০১ পিএম

দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন দুই মেডিকেলের অধ্যক্ষ

দ্বিতীয় গ্রেডে পদোন্নতি পেলেন দুই মেডিকেলের অধ্যক্ষ

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার স্বনামধন্য দুই সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষকে দ্বিতীয় গ্রেডে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বুধবার (২ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশকৃত বিসিএস স্বাস্থ্য ক্যাডারভুক্ত দুই মেডিকেলের অধ্যক্ষ পদে পদোন্নতিপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে যোগদান করেছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র তাঁদের তারিখ থেকে গ্রহণ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

নির্দেশনা অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিটো মিঞা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. নুরুল হুদা লেনিনকে দ্বিতীয় গ্রেডে পদায়ন করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?
ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

ভুল চিকিৎসায় মৃত্যু নাকি কাঠামোগত দুর্বলতা

চিকিৎসকদের ওপর হামলা স্বাস্থ্যখাতের জন্য কতটা অশনি সংকেত?

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক