২৫ অক্টোবর, ২০২২ ০৭:১৪ পিএম
ঘূর্ণিঝড়ে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, ৯ জনের মৃত্যু: ত্রাণ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে ছয় হাজার হেক্টর ফসলি জমি ও এক হাজার মৎস্য ঘেরের ক্ষতিগ্রস্ত হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড়ের কারণে দেশের ৪১৯টি ইউনিয়নে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। সারাদেশে মারা গেছেন মোট ৯ জন।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) সচিবালয়ে ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ের কারণে প্রায় সাত হাজার আশ্রয়কেন্দ্রে ১০ লাখ মানুষকে নিয়ে আসা হয়েছিল। ঘূর্ণিঝড় শেষে মধ্যরাত থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। সকালের মধ্যে সবাই আশ্রয়কেন্দ্র ত্যাগ করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড়ে ছয় হাজার হেক্টর ফসলি জমি ও এক হাজার মৎস্য ঘেরের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে সারাদেশে মোট ৯ জন মারা গেছেন। এদের মধ্যে ৮ জন মারা গেছেন ঘরের ওপর গাছ পড়ে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
পিপিআরসির কৌশলগত সংলাপে বক্তারা
তামাকে কর আরোপ অসংক্রামক রোগ প্রতিরোধের অন্যতম কার্যকর উপকরণ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত