২২ অক্টোবর, ২০২২ ০৩:১৯ পিএম
ডেঙ্গুতে আক্রান্ত সালমান খান
সালমান খান।
মেডিভয়েস রিপোর্ট: বলিউড সুপারস্টার সালমান খান ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আজ শনিবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে আপাতত বাড়িতেই আছেন সালমান। অসুস্থ হওয়ায় আসন্ন দিপাবলির সব অনুষ্ঠানের আমন্ত্রণ নাকচ করেছেন সালমান।
প্রতিবেদনে আরও বলা হয়, ঠিক কবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এই অভিনেতা, তা এখনও স্পষ্ট নয়। তবে অসুস্থতার কারণে বিগ বসের শ্যুটিং আপাতত বন্ধ রেখেছেন সালমান।
এদিকে প্রখ্যাত এ অভিনেতা গুরুতর অসুস্থ নন জানিয়ে কিছু দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠার সম্ভাবনার কথা জানিয়েছেন চিকিৎসকরা।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ডেঙ্গু
-
১৫ নভেম্বর, ২০২৬
-
১৪ নভেম্বর, ২০২৬
-
১২ নভেম্বর, ২০২৬
-
১০ নভেম্বর, ২০২৬
-
০৯ নভেম্বর, ২০২৬
-
০৮ নভেম্বর, ২০২৬
-
০৭ নভেম্বর, ২০২৬
-
০২ নভেম্বর, ২০২৬
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
-
০১ নভেম্বর, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
৩৬৬৩ চিকিৎসকসহ আট হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান
এই বিভাগের সর্বাধিক পঠিত