১২ অক্টোবর, ২০২২ ০৪:৪০ পিএম

‘স্বাস্থ্যখাতে অনিয়ম নির্মূলে রংপুর থেকে অভিযান শুরু’

‘স্বাস্থ্যখাতে অনিয়ম নির্মূলে রংপুর থেকে অভিযান শুরু’
অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতি নির্মূলে এবার রংপুর বিভাগ থেকে শুদ্ধি অভিযান শুরু করার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর।

আজ বুধবার (১২ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘স্বাস্থ্যখাতের সব ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা নির্মূলে বিগত সময়ের থেকে এবার শক্তভাবে অভিযান পরিচালিত হবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দুর্নীতি ও অনিয়ম নির্মূল করা হবে। রংপুর মেডিকেলের হাসপাতাল হবে মডেল হাসপাতাল।’

তিনি বলেন, ‘চিকিৎসাসেবা হলো একটি টিম ওয়ার্ক। সেখানে সাধারণ মানুষসহ সবাই ভালো চিকিৎসা পাবে। এতে কোথাও সমস্যা হলে চিকিৎসা ব্যাহত হবে। তাই মেডিকেল কলেজের চিকিৎসা ব্যবস্থা কারও কাছে জিম্মি থাকবে না। আমরা এরই মধ্যে জিম্মিকারী সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বদলি করেছি, আরও বদলি হবে। এটা অব্যাহত থাকবে।’

এ সময় সভায় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায়, রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানসহ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রংপুর
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক