রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত
মেডিভয়েস রিপোর্ট: রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালিত হয়েছে। শনিবার (১৭ মে) সকাল ১১ ঘটিকায় হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার হতে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাংলাদেশ ব্যাংক মোড় হয়ে পুলিশ ফাঁড়ি প্রদক্ষিন করে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারে এসে শেষ হয়। পরবর্তীতে কনফারেন্স রুমে ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এ এস এম রাহেনুর মন্ডল আপেল। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. কাওছার আহমেদ, ডা. মো. মনির হোসেন মুরাদ, ডা. মো. আব্দুস সবুর, ডা. মোছা. আফিয়া আমিন অন্তু, ডা. মোছা. কানিজ ফাতেমা বৃষ্টিসহ অনেকে।
সভায় বক্তারা পরিমিত খাবার, নিয়মিত ব্যায়াম করা, ওজন নিয়ন্ত্রনে রাখা ও অতিরিক্ত লবন পরিহারের ওপর গুরুত্ব আরোপ করেন এবং পরামর্শ দেন।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর একটি স্বাস্থ্য সেবা মূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা মাত্র ৫০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে চিকিৎসা পরামর্শ গ্রহন করতে পারেন। পরবর্তীতে প্রতিবার ফলোআপ ফি মাত্র ৪০ টাকা। নামমাত্র ফি প্রদানের মাধ্যমে আজীবন চিকিৎসা পরামর্শ গ্রহন করতে পারবেন রোগীরা। এছাড়াও অসহায় দুস্থ রোগীরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহন করতে পারেন।
উল্লেখ্য প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং রংপুরের সকল পেশাজীবীদের সহযোগিতায় ২০০৮ সালের ১৪ নভেম্বর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরে প্রায় ৪৯ হাজার রোগী রেজিষ্ট্রেশন করে নিয়মিত চিকিৎসা পরামর্শ গ্রহন করছেন।
এমআই/
-
১৭ মে, ২০২৬
-
১৭ মে, ২০২৪