বিএমইউর ভর্তি ও টিউশন ফি কমানোর দাবি যাচাইয়ে কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভর্তি ও টিউশন ফি কমানোর দাবি যাচাইয়ে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গত ১৫ মে (বৃহস্পতিবার) একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত হয়।
শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়েছে, ‘একাডেমিক কাউন্সিলের ৭৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত প্রতিষ্ঠানে রেসিডেন্সি/নন-রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ভর্তি ফি এবং টিউশন ফি কমানোর বিষয়টি যাচাই-বাছাই করে প্রতিবেদন পেশকরণের জন্য কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নরূপ কমিটি গঠন করা হলো।
তিন সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি করা হয়েছে বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারকে। কমিটিতে অধ্যাপক ডা. মো. জিললুর রহমানকে সদস্য ও খন্দকার শফিকুল হাসানকে সদস্য-সচিব করা হয়েছে।
এমইউ/