০৯ ডিসেম্বর, ২০২৪ ০৫:২৪ পিএম

রমেক হাসপাতাল পরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সৌজন্য সাক্ষাৎ

রমেক হাসপাতাল পরিচালকের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের সৌজন্য সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় পরিচালকের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে হাসপাতালের নানা অসঙ্গতি ও নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন ইন্টার্ন চিকিৎসরা। একই সাথে এ সংক্রান্ত স্মারকলিপিও প্রদান করেন তারা।

ইন্টার্ন চিকিৎসরা জানান, হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান শীঘ্রই তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করবেন বলে জানিয়েছেন।

এর আগে, ১ ডিসেম্বর রমেক হাসপাতালের পরিচালক হিসেবে যোগদান করেন ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত