০৪ জুলাই, ২০২৩ ০৪:১৫ পিএম

রমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ৮

রমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, চিকিৎসাধীন ৮
ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গতকাল রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন।

মেডিভয়েস রিপোর্ট: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুলেট (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতলে ৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টায় মারা যান তিনি। 

রমেক হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী ও কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ডেঙ্গুতে মারা যাওয়া বুলেট রংপুর মহানগরীর পুরাতন সদর হাসপাতাল সুইপার কলোনির মানু লালের ছেলে।

রংপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. মাহফুজার রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত রোগীদের হাসপাতালের মেডিসিন বিভাগের দুটি ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে গতকাল রাত পর্যন্ত ৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে একজন রোগী আজ বেলা ১১টায় মারা যান। আরেকজন সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে সেখানে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক