০৪ জুলাই, ২০২৩ ০৪:৩৮ পিএম

ঘনবসতিপূর্ণ হওয়ায় ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং: স্বাস্থ্য অধিদপ্তর

ঘনবসতিপূর্ণ হওয়ায় ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ চ্যালেঞ্জিং: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, রাজধানীতে মুগদা হাসপাতাল এলাকায় রোগীর সংখ্যা বেশি। কারণ সেখানে ডেঙ্গু মশা ছড়িয়ে রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু প্রকোপ বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে অধিদপ্তরে আয়োজিত 'জাতীয় ম্যালেরিয়া নির্মুল ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচীর আওতায় Dissemination Workshop on Pre-Monsooon Aedes Survey-2023 বিষয়ক ওয়ার্কশপ' শেষে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান তিনি।

খুরশীদ আলম বলেন, রাজধানীতে মুগদা হাসপাতাল এলাকায় রোগীর সংখ্যা বেশি। কারণ সেখানে ডেঙ্গু মশা ছড়িয়ে রয়েছে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালেও রয়েছে। সেখানে জায়গাও দেওয়া যাচ্ছে না।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির বলেন, ডেঙ্গু নিয়ে আমরা প্রতিবছর সংকটময় মুহূর্ত পার করি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিটি মেডিকেল, হাসপাতালে যথাযথ নির্দেশনা দেওয়া হচ্ছে। অন্যান্য দেশের সাথে তুলনা করলেও আমাদের ডেঙ্গু ব্যবস্থাপনা এগিয়ে আছে। দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখা হচ্ছে না।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও মশা গবেষক অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, এডিস মশা খুবই সুচতুর। এটি নিয়ন্ত্রণে রাখা খুবই কঠিন। সবার সম্মিলিত সহায়তা ছাড়া ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ করা কঠিন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ঢাকা ঘনবসতিপূর্ণ শহরের একটি। নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হতে হবে।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক