০৪ জুলাই, ২০২৩ ০৩:২২ পিএম

সাইক ও ডিডব্লিউএফ নার্সিং কলেজ’র ২ চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

সাইক ও ডিডব্লিউএফ নার্সিং কলেজ’র ২ চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সাইক নার্সিং কলেজের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া ও বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার সাইক নার্সিং কলেজ ও বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজের দুই চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধভাবে শতাধিক নার্সিং কলেজের নিবন্ধনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাইক নার্সিং কলেজের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া ও বরিশালের ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

সোমবার (৩ জুলাই) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ সচিব মো. নাসির উদ্দিন স্বাক্ষতির এক নোটিশে এ তথ্য জানিয়েছে।

নোটিশে বলা হয়েছে, ‘সাইক নার্সিং কলেজের চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়া এবং ডিডব্লিউএফ নার্সিং কলেজ এর চেয়ারম্যান মো. জহিরুল ইসলামের বিরুদ্ধে অবৈধভাবে শতাধিক নার্সিং কলেজের নিবন্ধনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে সমকাল পত্রিকায় খবর প্রকাশিত হয়। এ অভিযোগ তদন্তের জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের প্রশাসন-১ শাখার গত ২৮ মে ৫৯.00.0000.08.200১.২৩.১১৪ নং স্মারকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম আগামী ৫ জুলাই বুধবার বিকাল আড়াইটায় তদন্ত কমিটিরি আহবায়ক, যুগ্মসচিব, চিকিৎসা শিক্ষা অধিশাখার (কক্ষ নং-৩২৯, ভবন নং-০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘সাইক নার্সিং কলেজের চেয়ারম্যান আৰু হাসনাত মো. ইয়াহিয়া এবং ডিডব্লিউএফ নার্সিং কলেজের চেয়ারম্যান মো. জহিরুল ইসলামকে উক্ত তদন্ত কার্যক্রমে নির্ধারিত স্থান, তারিখ ও সময়ে সাক্ষ্য প্রমাণসহ উপস্থিত হয়ে বক্তব্য/ জবানবন্দি প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক