৩০ অগাস্ট, ২০২৩ ০৭:২৮ পিএম
না ফেরার দেশে ডা. আব্দুল কাদের খান
ডা. মো. আব্দুল কাদের খান।
মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. মো. আব্দুল কাদের খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আজ বুধবার (৩০ আগস্ট) ডা. আব্দুল কাদের খানের সহপাঠী ও স্বজনেরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরহুমের নামাজে জানাজা রংপুরের সেনপাড়া জামে মসজিদে সম্পন্ন করে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
ডা. আব্দুল কাদের খান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ছাড়াও জয়পুরহাট জেলার সিভিল সার্জন এবং প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।
বিশিষ্ট এ চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে মেডিভয়েস।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন