১৫ নভেম্বর, ২০২৪ ১০:১৫ এএম

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল কবীর
ডা. মো. আনোয়ারুল কবীর। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রংপুর মেডিকল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার সিনিয়র সহকারী সচিব শোভন রাংসা সই করেছেন।

এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) ডা. মো. আনোয়ারুল কবীরকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি আগামী ১৯ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২০ নভেম্বর সকালে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত