মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মাহবুবুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন মানিকগঞ্জ মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রজ্ঞাপনে সই করেছেন।
এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা মানিকগঞ্জ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. মো. মাহবুবুর রহমানকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি) পদে বদলি করা হলো।
এতে আরও বলা হয়, আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তিনি বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্মদিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।
এনএআর/