কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে পরিচালকসহ ৮২টি পদ সৃজন
মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৮২টি নতুন পদ রাজস্বখাতে স্থায়ীভাবে তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-৪ অধিশাখার উপসচিব রোকেয়া বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আদিষ্ট হয়ে ৫০০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ক্যাটাগরির বিসিএস স্বাস্থ্য ক্যাডারের রাজস্বখাতে ৮২টি পদ স্থায়ীভাবে সৃজনে মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।
নতুন সৃজিত পদগুলোর মধ্যে পরিচালক পদে একটি, উপপরিচালক পদে একটি, সহকারী পরিচালক পদে একটি, আর.পি. পদে পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট পদে দুইটি, জুনিয়র কনসালটেন্ট পদে ছয়টি, সিনিয়র ক্লিনিক্যাল প্যাথলজিস্ট পদে একটি, সহকারী সার্জন পদে ৫৫টি, এ্যানেস্থেসিওলজিস্ট পদে চারটি, রেডিও থেরাপিস্ট পদে একটি, ক্লিনিক্যাল প্যাথলজিস্ট পদে তিনটি ও ডেন্টাল সার্জন পদে দুইটি পদ সৃজন করা হয়েছে।
এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সম্মত আছে।
-
২৫ জানুয়ারী, ২০২৩
-
২৮ অক্টোবর, ২০২২
-
২১ অক্টোবর, ২০২২
-
২০ অক্টোবর, ২০২২
-
১৩ অক্টোবর, ২০২২
-
০৮ অক্টোবর, ২০২২
-
২০ সেপ্টেম্বর, ২০২২