০৫ অক্টোবর, ২০২২ ০৩:২৩ পিএম

হাসপাতালে আনসার-সুইপার সংঘর্ষ, আহত ৩

হাসপাতালে আনসার-সুইপার সংঘর্ষ, আহত ৩
বুধবার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হাসপাতালে এ ঘটনা ঘটে।

মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আনসার ও সুইপারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। বুধবার (০৫ অক্টোবর) দুপুর ১টার দিকে হাসপাতালে এ ঘটনা ঘটে।

বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ।

তিনি বলেন, ‘আনসার সদস্য ও সুইপারদের মধ্যে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তিনজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা বা অভিযোগ করেনি। অভিযোগ পেলে ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কিশোরগঞ্জ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক