ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. নাসির উদ্দিন আহমেদ
সাবেক পরিচালক,
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল
০৫ অক্টোবর, ২০২২ ০৩:০৭ পিএম
জীবনের প্রকৃত অর্থের খোঁজে
শেখার শেষ নেই। তাই যাপিত জীবনে ঘটে যাওয়া প্রতিটি অভিজ্ঞতা থেকে জ্ঞান আহরণ করা জরুরি। কারণ প্রতিটি অভিজ্ঞতালব্ধ জ্ঞানই আপনাকে এগিয়ে দেবে, সহজ করে তুলবে জীবন চলার পথ।
১. স্ত্রীর পাশে ১ মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন বড় কঠিন।
২. মাতালের কাছে ১০ মিনিট বসুন, বুঝতে পারবেন জীবন খুব সহজ।
৩. সাধুদের সঙ্গে ৩-মিনিট বসুন, আপনার সব কিছু দান করে অবসর নিতে ইচ্ছে করবে।
৪. রাজনীতিবিদের সঙ্গে ৪ মিনিট বসুন, আপনার পড়াশোনা সব বেকার, অনর্থক বলে মনে হবে।
৫. একজন জীবন বীমা এজেন্টের সঙ্গে ৫-১০ মিনিট বসুন, বুঝবেন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।
৬. একজন ব্যবসায়ীর সঙ্গে ৬ মিনিট বসুন, বুঝতে পারবেন আপনার উপার্জন কিছুই না।
৭. একজন বিজ্ঞানীর সঙ্গে ৭ মিনিট বসুন, বুঝতে পারবেন আপনার মধ্যে খারাপটা আপনার অজ্ঞতার কারণে।
৮. একজন ভালো শিক্ষকের সঙ্গে ৮ মিনিট বসুন, আপনি একজন ছাত্র হয়ে ফিরে আসতে চাইবেন।
৯. একজন কৃষক বা শ্রমিকের সঙ্গে ৯ মিনিট বসুন, বুঝতে পারবেন আপনি কঠোর পরিশ্রম করেন না।
১০. একজন সৈনিকের সঙ্গে ১০ মিনিট বসুন, বুঝতে পারবেন আপনার কাজ এবং ত্যাগ অত্যন্ত নগণ্য।
১১. কবরস্থানে ১০/১১ মিনিটের জন্য যান, মনে হবে জীবনের সব কিছু তুচ্ছ মায়া, হাল ছেড়ে দেই।
১২. একজন ইতিবাচক মনোভাবাপন্ন, উদার মনের প্রকৃত বন্ধুর সঙ্গে ১০ মিনিট বসুন, মনে হবে আপনার জীবন বেহেশতের চেয়েও সুন্দর।