সিরাজগঞ্জে নারী চিকিৎসককে উত্ত্যক্তের অভিযোগে যুবক গ্রেপ্তার
মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার অভিযোগে মো. শরিফুল ইসলাম নামের এক যুবককে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ বুধবার (৫ অক্টোবর) দুপুরে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম।
জানা গেছে, গত সোমবার রাত ২টার দিকে পেটের ব্যথা নিয়ে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের ঘর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে শরিফুল ইসলাম তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন। গতকাল তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিকেল ৩টার দিকে ওই নারী চিকিৎসক দায়িত্ব পালন করে দুপুরের খাওয়ার জন্য বাসায় যাচ্ছিলেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের গেটে দাঁড়িয়ে শরিফুল ইসলাম ওই চিকিৎসককে উত্ত্যক্ত অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকেন। এসব উপেক্ষা করে তিনি বাসায় চলে যান। প্রায় আধাঘণ্টা পর খাবার খেয়ে হাসপাতালে আসার পথে পুনরায় শরিফুল তাঁকে উত্ত্যক্ত করতে থাকেন। বিষয়টি অন্যান্য সহকর্মীদের জানালে শরিফুলকে আটক করে পুলিশে দেওয়া হয়।
ওসি শহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে তাড়াশ থানায় একটি মামলা হয়েছে। সেইসাথে আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে।
-
২৪ অগাস্ট, ২০২৫
-
১৬ মার্চ, ২০২৪
-
০৭ মার্চ, ২০২৪
-
০৫ মার্চ, ২০২৪
শহীদ এম মনসুর আলী মেডিকেল
গুলিতে আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলছে তদন্ত কমিটি
-
০৫ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪
-
০৪ মার্চ, ২০২৪