৩০ অগাস্ট, ২০২৬ ০৩:০৮ পিএম

নরমাল ডেলিভারিতে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দের জোয়ার

নরমাল ডেলিভারিতে ৩ পুত্রসন্তানের জন্ম, পরিবারে আনন্দের জোয়ার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জে সেন্ট্রাল হাসপাতাল কমপ্লেক্সে সিজারিয়ান অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) মাধ্যমে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তানিয়া খাতুন নামের এক গৃহবধূ।

চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে জন্ম নেওয়া মা ও তিন নবজাতকই বর্তমানে পুরোপুরি সুস্থ রয়েছেন। কন্যা সন্তানের পর একই সঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারজুড়ে বইছে খুশির জোয়ার।

আজ শনিবার (২৯ আগস্ট) সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের রাঙালিয়াগাতী গ্রামের মেয়ে তানিয়া খাতুনকে সিজারিয়ান ডেলিভারির উদ্দেশ্যে হাসপাতালে আনা হয়। 

এসময় হাসপাতালের সিনিয়র নার্স মর্জিনা খাতুন পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে নরমাল ডেলিভারির সুযোগ রয়েছে। পরবর্তীতে চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন পুত্রসন্তানের জন্ম দেন তিনি।

তানিয়ার স্বামী রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার মো. ওবায়দুল্লাহ। এই দম্পতির ঘরে আগে থেকেই একটি কন্যাসন্তান রয়েছে। এবার একসঙ্গে তিন কন্যাসন্তানের পরিবর্তে তিন পুত্রসন্তান পাওয়ায় আনন্দে আত্মহারা স্বজনরা।

বর্তমানে মা ও তিন নবজাতক হাসপাতালটির ভর্তি রয়েছেন। গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. আঞ্জুমানারা বকুল গণমাধ্যমকে জানান, নরমাল ডেলিভারিতে তিন সন্তানের প্রসব সফলভাবে সম্পন্ন হয়েছে। মা ও শিশুরা সবাই সুস্থ রয়েছে এবং তাদের প্রয়োজনীয় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক