১১ সেপ্টেম্বর, ২০২২ ০৬:৪৯ পিএম

ডা. শারমিন সুলতানার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র শোক

ডা. শারমিন সুলতানার মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র শোক
স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা।

মেডিভয়েস রিপোর্ট: ৩৯তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রের সহকারী সার্জন ডা. শারমিন সুলতানার গভীর দুঃখ ও শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (এমআইএস)। 

আজ রোববার (১১ সেপ্টেম্বর) সকালে এক শোক বার্তা জানান স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা।

শনিবার রাত পৌনে ১১ টায় যশোর সদরের উপশহর এলাকার এফ-ব্লক জামরুল তলা মসজিদে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ উপজেলা স্বাস্থ্য অফিসের চিকিৎসক এবং স্বাস্থ্য সহকারীরাও অংশ নেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসের সাথে ফুসফুস, চোখ ও কিডনি জটিতায় ভুগছিলেন তিনি। বিভিন্ন হাসপাতালে নিয়েছেন চিকিৎসা সেবা। কিন্তু তারপরও তাঁকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি, অবশেষে পরপারে চলে যান ডা. শারমিন।

ডা. শারমিন সুলতানার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন চিকিৎসক সমাজ। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন চিকিৎসকরা।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক