অন্যান্য বছরের তুলনায় এবার রোগীর চাপ কম: ঢামেকহা পরিচালক
মেডিভয়েস রিপোর্ট: অন্যান্য বছরের এমন সময়ের তুলনায় এ বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকহা) রোগীর চাপ কম রয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ডিএমসি হাসপাতাল পরিচালকের কার্যালয়ে মেডিভয়েসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ডা. নাজমুল হক বলেন, ‘রোগীর চাপ সবসময় থাকে। তথ্য বিশ্লেষন করলে দেখা যায়, প্রতিনিয়ত উধ্ধমুখী চাপ নেই, গত বছর বা ২০১৯ সালের এমন সময়ে রোগীদের যে চাপ ছিল, তা এখন নেই। তবে এখানে সক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেশি। ঢাকা মেডিকেল ২৬ শত বেডের। অন্যান্য জনবলও কম। সবমিলিয়ে জনশক্তি রয়েছে ১৮ শত। প্রতিনিয়ত ৩৫ শত বা তার চেয়ে বেশি রোগীর চিকিৎসা দিচ্ছি আমরা। এখানে আমাদের চাপ আছে।’
ডিএমসি পরিচালক বলেন, ‘আমাদের সবচেয়ে বেশি রোগী থাকে নিউরোসার্জারির। দুর্ঘটনা বা অন্যান্য কারণ নিয়ে রোগী আসে। এই বিভাগের চাপ সবসময় থাকে। এখন সিজনের সাথেও কিছু রোগী পাওয়া যাচ্ছে। যেমন ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, এটা নিয়েও আমরা কাজ করছি। আর করোনা রোগী তো আছেই। নিয়মিত করোনা রোগী আসে। আর কোভিড আইসিইউতেও দুই বা একজন ভর্তি থাকে।’
তিনি আরও বলেন, ‘বিশেষায়িত চিকিৎসাগুলো সবসময় চলমান রয়েছে। শিশু বিভাগ, গাইনি এসব বিভাগগুলোতে সবসময় রোগী থাকে এবং চিকিৎসা দেওয়া হয়। গাইনি ইর্মাজেন্সি রোগী রয়েছে ইউনিক চিকিৎসা ব্যবস্থা।’
ডা. নাজমুল হক বলেন, ‘নিউরোসার্জারির রোগী সবসময় আমাদের কাছে থাকে। আর বাংলাদেশে যেখানেই দুর্ঘটনা হোক, ঘুরে ফিরে রোগী ঢাকা মেডিকেলে আসে।’
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৫ নভেম্বর, ২০২৪
-
১৭ নভেম্বর, ২০২৪
-
০৮ নভেম্বর, ২০২৪