বিএসএমএমইউতে দু’দিন সাপ্তাহিক ছুটি ঘোষণা
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিন ঘোষণা করা হয়েছে। বিএসএমএমইউতে অফিস চলবে সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত।
আজ বুধবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘এই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ বা অফিসের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার দুদিন নির্ধারণ করা হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ, অন্তবিভাগ, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, ফিভার ক্লিনিক, পিসিআর ল্যাব, জরুরি বিভাগ, এবং সকল ল্যাবরেটরি সার্ভিস পূর্বের সময়সূচি অনুযায়ী বহাল থাকবে। বিভাগসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় রোস্টার প্রণয়ন করে শনিবারে উল্লিখিত সার্ভিসসমূহ পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল বিভাগের মর্নিং সেশনসমূহ পূর্বের সময়সূচি অনুযায়ী বহাল রাখার পাশাপাশি রোববার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত অতিরিক্ত লেকচার প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিভাগের সম্মানিত চেয়ারম্যানবৃন্দ এই ব্যাপারে একটি রোস্টার প্রণয়ন করবেন।
সার্জারি অনুষদের বিবাগসমূহে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত অপারেশন কার্যক্রম প্রতিদিন সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত চলমান থাকবে। তবে প্রয়োজনে বিকালের অপারেশন কার্যক্রম সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিচালনা করা যাবে। ওটিতে সংশ্লিষ্ট বিভাগের দুটি ইউনিট একসাথে অপারেশন করতে পারবেন। বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ এ ব্যাপারে রোস্টার প্রণয়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫